গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থা করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন। রোববার (২৩ মে) বিকেলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব ঘরে বরাদ্ধ পাওয়া লোকজনের বসবাসের জন্য অনেকটা প্রতিবন্ধকতা দূর হলো। অনেক দিন ধরে এসব ঘরের বাসিন্দারা পানি বিদ্যুৎ না পেয়ে তাদের অনেক কষ্টে জীবন যাপন করতে হতো। পানি ও বিদ্যুৎ পেয়ে এসব ঘরের বাসিন্দারা এখন খুব খুশি। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি)কর্মর্কতা আবদুল্লাহ আল মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা মোহিতুল ইসলাম প্রমুখ।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী বলেন, এডিপির অর্থায়নে আশ্রয়ণবাসীর সুপেয় পানি সরবরাহের জন্য ২টি নলকূপ ও প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। তবে এখনো তাদের নিরাপত্তার সমস্যা রয়েছে। অর্থবরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করে দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।